Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় এর স্মরণ সভা


 

শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় এর স্মরণ সভা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 6 March 2025

অতনু হাজরা, জামালপুর : গুজরাট বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় সপরিবারে প্রাণ হারান পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়। তাঁর এই আকস্মিক প্রয়াণ কেউই মেনে নিতে পারছে না। ৬ মার্চ তাঁর প্রাণপ্রিয় বিদ্যালয় যেখানে তিনি দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা করেছেন সেখানে তাঁর স্মরণ সভা করা হলো। এই শোকের অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানাতে ও স্মৃতিচারণা করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। ছিলেন তাঁর অনেকদিনের সাথী ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক প্রবীর নায়েক, কুন্তল চট্টোপাধ্যায়, পীযূষ দাস, অতনু হাজরা সহ অন্যান্য শিক্ষকরা। 

প্রথমে তাঁর স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর ছবিতে একে একে মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. সুমন্ত ঘোষ, মেহেমুদ খাঁন সহ অন্যান্যরা। পুষ্প দিয়ে শ্রদ্ধা জানায় তাঁর প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীরা। মেহেমুদ খাঁন বলেন, সত্যি একজন ভালো মানুষ চলে গেলেন। তিনি ব্লকের বিভিন্ন স্কুলের উন্নয়ন নিয়ে সব সময়ই চিন্তা করতেন। দক্ষতার সঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা সামলেছেন তিনি। মানুষ হিসাবে ছিলেন নিপাট ভদ্রলোক। সকলের চোখেই ছিল জল। তাঁর সহকর্মীরা চোখের জলে তাঁকে সম্মান শ্রদ্ধা জানান। পিতৃ বিয়োগ হওয়া সত্ত্বেও আজকের এই স্মরণ সভায় এসে দেবব্রত বাবুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৌরভ ব্রহ্মচারী। সকলেই তাঁর এবং তাঁর স্ত্রী ও পুত্রের আত্মার চির শান্তি কামনা করেন। উল্লেখ্য গত ২৩ শে ফেব্রুয়ারি গুজরাট বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় সপরিবারে মারা গিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়।