Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির রাজ্য সড়ক অবরোধে তীব্র যানজট


 

বিজেপির রাজ্য সড়ক অবরোধে তীব্র যানজট 


Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 29 March 2025

সৈয়দ আবু জাফর, সমুদ্রগড় : কালনা মহকুমার সমুদ্রগড়ে এসটিকেকে রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিকেল চারটে চল্লিশ মিনিট থেকে পথ অবরোধ শুরু হয়। ২৫ মিনিট অবরোধ চলার পরে নাদনঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। 

বিজেপির চার নম্বর মন্ডল সভাপতি তাপস হালদার বলেন, কয়েকদিন আগে মালদায় হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে আজ তারা এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আগামী দিনেও তাদের প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানান তিনি। ব্যস্ততম এই রাস্তা অবরোধ বিজেপির কর্মসূচির জন্য পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।