Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্কুল ছুট ছাত্র ছাত্রীদের স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি ঘুরলেন বিডিও


 


স্কুল ছুট ছাত্র ছাত্রীদের স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি ঘুরলেন বিডিও  


Atanu Hazra 
Sangbad Prabhati, 24 March 2025

অতনু হাজরা, জামালপুর : উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে পুরো জামালপুর ব্লক জুড়ে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে স্কুল ছুট ছাত্র ছাত্রীদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসা, বাল্য বিবাহ নিয়ে প্রচার চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। আজ জামালপুর ব্লকের বিডিও পার্থ সারথী দে বেরুগ্রাম অঞ্চলের বেরুগ্রামে বাড়ি বাড়ি যান স্কুল ছুট ছাত্র ছাত্রীদের স্কুলে ফেরাতে। তাঁর সাথে ছিলেন বেরুগ্রাম এজিসিবি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ছিলেন পরিচালন সমিতির সদস্য সুজয় পাল। 

পার্থ সারথী বাবু বলেন রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছেন শুধুমাত্র যাতে তারা পড়াশুনা করে তার জন্য। কোনভাবেই স্কুল ছুট হওয়া চলবে না। এর সাথে সাথেই তিনি বাল্য বিবাহ রোধের জন্যও অভিভাবক অভিভাবিকাদর বোঝান। যেমন নির্দিষ্ট বয়সের আগে মেয়েদের বিবাহ দেওয়া যাবেনা। তেমনি অল্প বয়সী ছেলেদেরও কাজ করার জন্য বাইরে পাঠানো যাবে না বলে তিনি জানান। তিনি বলেন বিদ্যালয়গুলো নিজেদের মত করে চেষ্টা করছেন। তিনি নিজেও বিভিন্ন গ্রামে যাবেন স্কুল ছুটদের স্কুলে ফেরাবার জন্য। এছাড়াও তিনি বিদ্যালয়ের কন্যাশ্রী নোডাল টিচারদের উদ্দেশ্যে বলেন কন্যাশ্রী ক্লাব গুলোকে সচল রাখার জন্য। তিনি বিদ্যালয়ের মিড ডে মিল রান্না ও পরিবেশ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক বলেন ছাত্র ছাত্রীদের বিদ্যালয় মুখী করতে তাঁদের সাথে ব্লকের বিডিও এসেছেন এটা তাঁদের কাছে এক অন্য পাওয়া। সত্যি তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। বিডিও সাহেব যা যা নির্দেশ দিয়েছেন সেগুলো তাঁরা মেনে চলবেন।