Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বারুইপুর ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে রাস্তা অবরোধ


 

বারুইপুর ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে রাস্তা অবরোধ 


Abhirup Acharya & Atanu Hazra 
Sangbad Prabhati, 20 March 2025

 অভিরূপ আচার্য ও অতনু হাজরা, পূর্ব বর্ধমান : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে বারুইপুরে কালো পতাকা দেখানো এবং নিগ্রহের প্রতিবাদে বর্ধমান শহর সহ জেলার বিভিন্ন ব্লকে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল পথ অবরোধ করা হয় বৃহস্পতিবার। এদিন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-এর নেতৃত্বে বর্ধমানে বিক্ষোভ মিছিলের পর বর্ধমান শহরের কার্জন গেটে রাস্তা অবরোধ করা হয়। এই ঘটনার জেরে জি টি রোডে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এদিনের বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি সহ বিজেপির ছাত্র যুব মহিলা শাখা সংগঠনের নেতৃত্ব হাঁটেন।

বিজেপির বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা জানান, “তৃণমূল সরকারের এই অত্যাচার বিজেপি কখনোই মেনে নেবে না। রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার ও আক্রমণ চলছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব"। এদিন কিছু সময় অবরোধের পর পুলিশের অনুরোধে বিজেপি নেতৃত্ব অবরোধ তুলে নেন।

অন্যদিকে বারুইপুরে বিরোধী দলনেতা ও বিজেপির অন্যান্য নেতৃত্বকে কালো পতাকা দেখানো ও নিগ্রহের প্রতিবাদে জামালপুরে বিজেপির ১ নং মণ্ডলের পক্ষ থেকে মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে জামালপুর ব্রিজের সম্মুখে প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী শ্রাবন্তী মজুমদার, জেলা সম্পাদক দেবব্রত বিশ্বাস সহ অন্যান্য কার্যকর্তারা। কিছুক্ষণের মধ্যেই এই প্রতীকী রাস্তা অবরোধ তুলে নেন তাঁরা। প্রধান বাবু বলেন তৃণমূলের এই অত্যাচার বিজেপি কখনোই মেনে নেবে না।