Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভূতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি তৃণমূলের ব্লক সভাপতি


 

ভূতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি তৃণমূলের ব্লক সভাপতি


Atanu Hazra 
Sangbad Prabhati, 12 March 2025

অতনু হাজরা, জামালপুর : দলনেত্রীর নির্দেশ দিয়েছেন ভূতুড়ে বা ভুয়ো ভোটার কার্ড খুঁজে বের করতে। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি ঘুরছেন ভুয়ো ভোটার কার্ড খুঁজতে। পূর্ব বর্ধমানের জামালপুরে ১৪০ ও ১৪১ নং বুথ নিজে ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন।

 জামালপুর বাজারে আজ তিনি ওই বুথ দুটির বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখেন। তিনি জানান দলনেত্রী কেন্দ্রের সরকারের এই ভোটার কার্ডের খেলা ধরে ফেলেছেন। তাঁর নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে এই ভূতুড়ে ভোটার কার্ড খোঁজার কাজ। এই ব্লকেরও ১৩ টি অঞ্চলে এই ভূতুড়ে ভুয়ো ভোটার কার্ড খোঁজার কাজ চলছে। 

আজ তিনি বেড়িয়েছেন এই কাজে। তিনি বলেন কেন্দ্রের এই চক্রান্তের বিরুদ্ধে দলনেত্রী যে নির্দেশ দেবেন তাঁরা তা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। আজ তাঁর সাথে এই কাজে ছিলেন বুথ সভাপতি শোভন বসু, পঞ্চায়েত সদস্য উত্তম পাত্র , শিব শঙ্কর রক্ষিত, পঞ্চায়েত সমিতির সদস্য রুমকি পাল সহ দলীয় কর্মী সমর্থকরা।