Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কাটোয়া থানার সিসিটিভি প্রজেক্টের ফেজ সিক্স এর উদ্বোধন করলেন পুলিশ সুপার


 

কাটোয়া থানার সিসিটিভি প্রজেক্টের ফেজ সিক্স এর উদ্বোধন করলেন পুলিশ সুপার 


Sangbad Prabhati, 8 February 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলাকে সিসিটিভির নিশ্ছিদ্র নজরদারিতে রাখার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৮ ফেব্রুয়ারি কাটোয়া থানার সিসিটিভি প্রজেক্টের ফেজ সিক্স এর উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস। 

উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ ফাড়ির সামনে এই দফায় অগ্রদ্বীপ, গাজীপুর, কালিকাপুর, সুয়াগাছি, গোড়াগাছা, দেয়াসিন, মালঞ্চ, রামদাসপুর, খেদাপাড়া ইত্যাদি প্রত্যন্ত এলাকায় আরও নতুন ৮৮ টি ক্যামেরা সংযোজিত হলো। এই সংযোজনের ফলে কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরার সংখ্যা দাঁড়াল প্রায় ১১০০। এ ছাড়াও প্রায় সমস্ত ব্যাঙ্ক, বাজার, স্বর্ণ বিপণি সহ গুরুত্বপূর্ণ রাস্তা ও প্রতিষ্ঠান সিসিটিভির নজরদারির মধ্যে রইল।