Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সম্প্রীতির মোড়কে মা বনবিবি মেলা এবার ৭৫ বছরে


 

সম্প্রীতির মোড়কে মা বনবিবি মেলা এবার ৭৫ বছরে 


Atanu Hazra 
Sangbad Prabhati, 7 February 2025

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে বনবিবিতলায় শুরু হল সম্প্রীতির মোড়কে মা বনবিবি মেলা। খাদিম সাইফুদ্দিন ও তার পরিবার এই মা বনবিবির সেবায়েত। কথিত আছে আজ থেকে প্রায় ১০০ বছর আগে দামোদর নদী দিয়ে কোনো নৌকা পেরুলে মাঝ নদীতে আটকে যেত। তখন মা বনবিবির নাম নিলে আবার নৌকা চলতে শুরু করত। পরে স্থানীয় মীর বাবর আলীকে মা বনবিবি স্বপ্নাদেশ দেন তাঁকে যেন নদী থেকে তুলে পুজোর ব্যবস্থা করা হয়। 

তখন তিনি নদী থেকে মায়ের পাথরের মূর্তি তুলে আনেন। সেই থাকেই হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মা বনবিবির মেলায় অংশ গ্রহণ করেন। এই বছর এই মেলা ৭৫ বছরে পড়ল। ৭ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান।

 ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল, আলিম শেখ, বনবিবি তলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, মীর সাইফুদ্দিন সহ অন্যান্যরা। 

মেহেমুদ খান খান তার বক্তব্যে বলেন যে এটি একটি সম্প্রীতির মেলা যেখানে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। আজকে গোটা দেশে যে ধর্মীয় হানাহানি চলছে, সে দিক থেকেই মেলা একটি দৃষ্টান্ত। এছাড়াও এই মেলার একটি ইতিহাস রয়েছে। তিনি মেলা কমিটি এবং সকলের উদ্দেশ্যে বলেন মেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যে কোন ধরনের অসুবিধায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। মাধ্যমিক পরীক্ষার কারণে ওই সময় মেলায় মাইক বাজানো বা জনসমাগম বন্ধ রাখা হবে বলে মেলা কমিটি জানান।