Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেও হাসপাতালে বসে পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী


 

মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেও হাসপাতালে বসে পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী


Atanu Hazra 
Sangbad Prabhati, 20 February 2025

অতনু হাজরা, জামালপুর : মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেও হাসপাতালে বসে পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী। ওই দুই পরীক্ষার্থীর মধ্যে মায়া ক্ষেত্রপাল সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী, বনবিবিতলা হাই স্কুলে সিট পড়েছে। অপরজন অঙ্কনা সাঁতরা সে পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী, পরীক্ষা দিচ্ছিল সেলিমাবাদ হাই স্কুলে। পরীক্ষা চলাকালিন তাঁরা অসুস্থতাবোধ করলে তাদের জামালপুর হাসপাতালে নিয়ে গেলে তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাদের দেখতে সেখানে পৌঁছান যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম চন্দ ও পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। জামালপুর ব্লকে সুষ্ঠ ভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য পরীক্ষার সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানান বিডিও পার্থ সারথী দে। ব্লকের মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায় তিনিও ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য অধিকর্তা সহ পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।