Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সজল গ্রামের স্বীকৃতি পেল বেত্রাগড়


 

সজল গ্রামের স্বীকৃতি পেল বেত্রাগড়


Atanu Hazra 
Sangbad Prabhati, 24 February 2025

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ১ নং পঞ্চায়েতের বেত্রাগড় গ্রামকে সজল গ্রাম বলে ঘোষণা করা হলো। এই উপলক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি বেত্রাগড় গ্রামে শীতলা তলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, জুনিয়র ইঞ্জিনিয়ার সৌমেন সেন, গ্রামের সদস্য বীথি ঘোষ, অনুপ ঘোষ সহ অন্যান্যরা। 

সাহাবুদ্দিন বাবু বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। তাঁর পঞ্চায়েত মুখ্যমন্ত্রীর এই কথার গুরুত্ব দিয়ে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধ পরিকর। তারমধ্যে এই বেত্রাগর গ্রামের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। সেই জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই গ্রামকে সজল গ্রাম ঘোষ করা হলো।