Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

JEE জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা


 

JEE

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা 


Sangbad Prabhati, 12 February 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল করলো কাটোয়ার দেবদত্তা মাঝি। শুধু রাজ্যই নয়, দেশের মধ্যে ১৫ তম স্থান অধিকার করেছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দেবদত্তা ৯৯.৯৯৯২১ শতাংশ নম্বর পেয়েছে। উল্লেখ্য দেবদত্তা ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছিল। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাধ্যমিক পরীক্ষায় ৬৯৭ নম্বর পেয়ে রাজ্যে শীর্ষস্থান দখল করেছিল। 

বর্তমানে আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে দেবদত্তা মাঝি।