Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Safe Drive, Save Life সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা প্রচারে পদযাত্রা


 

Safe Drive, Save Life 


সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা প্রচারে পদযাত্রা




Atanu Hazra 
Sangbad Prabhati, 29 January 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানে সপ্তাহ ব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। সেই কর্মসূচিতে বুধবার সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা প্রচারে এক পদযাত্রায় পা মেলালেন জামালপুর ব্লকের আধিকারিকরা। সঙ্গে ছিলেন জামালপুর থানা। আজ জামালপুর হাই স্কুল থেকে একটি র‍্যালি বের করা হয়। জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সেই র‍্যালি করা হয়। র‍্যালিতে পা মেলান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, ব্লকের কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। 

পথ চলতি মানুষকে হেলমেট পরে গাড়ি চালানো, নেশা করে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়। প্রত্যেকে যেন নির্দিষ্ট নিয়ম মেনে গাড়ি চালান সে বিষয়েও স্কুলের ছাত্র-ছাত্রীরাও সাধারণ মানুষকে সচেতন করেন। যারা হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছিলেন তাদের একটি করে হেলমেট উপহার দেয়া হয়। যাতে তারা হেলমেট পরে গাড়ি চালান