Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৩১ কেজি গাঁজা সহ দুজন গ্রেপ্তার, আটক নিসান ম্যাগনাইট গাড়ি


 

৩১ কেজি গাঁজা সহ দুজন গ্রেপ্তার, আটক নিসান ম্যাগনাইট গাড়ি 


Sangbad Prabhati, 24 January 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : একত্রিশ কেজি গাঁজা উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। আটক করা হয়েছে একটি নিশান ম্যাগনাইট গাড়ি। গতকাল রাতে মেমারি থানার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাইবাটি মোড় এলাকায় একটি নিসান ম্যাগনাইট গাড়ি আটক করে।

 তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৩১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় গাড়িতে উপস্থিত দুজন ব্যক্তিকে, যার মধ্যে একজন কলকাতার বাসিন্দা এবং অন্যজন মুর্শিদাবাদের। পুলিশ সূত্রে জানা গেছে আজ দুজনকেই আদালতে তুলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।