Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডি এন দাস উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান


 

ডি এন দাস উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান


Sangbad Prabhati, 28 January 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ও অন্যান্য শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হল। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক ড. সুভাষ চন্দ্র দত্ত। 

এই দিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও বিদায়সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে উপহার দেওয়া হল মিষ্টি, কলম আর ফাইল। ভাষণে শিক্ষক কমল সাহা ছোট প্রশ্নের উত্তরে বেশি মনোযোগ দেওয়ার কথা বলেন। 

বিদ্যালয়ের সহ-শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় উচ্চমাধ্যমিকের হায়েস্ট অ্যাটেনডেন্স বা সর্বাধিক উপস্থিতির জন্য ছাত্র অনিমেষকে পুরস্কৃত করা হয় এবং এ ব্যাপারে প্রধান শিক্ষক বলেন যে ছাত্র প্রতিদিন বিদ্যালয়ে আসবে সে অন্তত ৬৫% নাম্বার পাবেই ।

প্রধানশিক্ষক নিরাপদ ও সৎ পরীক্ষার জন্য সকলকে প্রয়োজনীয় পরামর্শ দেন। দশম শ্রেণির ছাত্রছাত্রীরা আবার একাদশ শ্রেণিতে ভর্তি হবে এই আশা ব্যক্ত করেন।

এদিনের অনুষ্ঠানে ঈপ্সিতা আর হেমার নাচ, প্রীতম আর কোয়েলের কণ্ঠে ‘পুরনো সেই দিনের কথা’ রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানকে প্রাণস্পর্শী করে তোলে। বিদায়ী সুস্মিতা মৌসুমির স্মৃতিচারণে সবার চোখ অলক্ষ্যে ভিজে উঠেছিল। শিক্ষিকা সুশ্বেতা সাহা আর নবম ছাত্রীদের পরিচালনায় সমগ্র অনুষ্ঠান মাধুর্যমণ্ডিত হয়ে ওঠে। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সৌমেন লাহা।