Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির


 

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির 


Atanu Hazra 
Sangbad Prabhati, 31 January 2025

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। দলীয় নির্দেশে মহাত্মা গান্ধীর মৃত্যু দিনে পাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, পাঁচড়া অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্যরা। পরে সেখানে আসেন বিধায়ক অলক কুমার মাঝি। 

মেহেমুদ খান বলেন জাতির জনকের মৃত্যু দিনে দলীয় নির্দেশে রক্ত দানের মত মহৎ কাজ করা হলো। এর জন্য তিনি পাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানান। জয়দেব দাস জানান পুরুষ ও মহিলা মিলে প্রায় ১০৪ জন রক্তদাতা রক্ত দান করেন।

 সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি সুন্দর প্রীতি উপহার তুলে দেয় হয়।