Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জি কাটোয়া নিউজের সচেতনতামূলক ক্যাম্প


 

জি কাটোয়া নিউজের সচেতনতামূলক ক্যাম্প 


Sangbad Prabhati 15 January 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের মূলগ্ৰাম পঞ্চানন তলায় বাবা পঞ্চানন পুজো ও মেলা উপলক্ষে ১৫ জানুয়ারি জি কাটোয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটি সচেতনতামূলক ক্যাম্প করা হয়। জি কাটোয়ার সভাপতি শান্তনু বোসের প্রচেষ্টায় এই প্রথম গ্ৰামীণ পুজোর মেলায় আসা মানুষদেরকে সচেতন করার জন্যে এই ক্যাম্প কর হয়। এই ক্যাম্পের উদ্বোধন করলেন কাটোয়া ২ ব্লকের বিডিও আসিফ আনসারী। 

এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি সাহা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, ব্লক এম আই এস কোঅর্ডিনেটর কাটোয়া ইস্ট সার্কেলের শেখ শাহনওয়াজ আলম, জেলা ক্রীড়া সম্পাদক সমর দাস, জি কাটোয়ার সম্পাদক রাহুল রায় সহ অন্যান্যরা।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন বংশীধর ঘোষ। স্বাস্থ্য, রক্তদান, শিক্ষা, পরিবেশ এবং সামাজিক সচেতনতা রয়েছে এই ক্যাম্পে। এই ক্যাম্প পরিদর্শনে এলাকার মানুষেরা ভিড় ছিল চোখে পড়ার মতো। এইরকম অনুষ্ঠান করার জন্যে জি কাটোয়া নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই।