Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে নবীনবরণ উৎসব


 

শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে নবীনবরণ উৎসব 


Atanu Hazra 
Sangbad Prabhati, 10 January 2025

অতনু হাজরা, জামালপুর : শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে জামালপুর চক্রের সেলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হলো নবীনবরণ উৎসব ২০২৫ ও পঞ্চম শ্রেণির শুভারম্ভ নামক বিশেষ অনুষ্ঠান। 

 উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খান, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ও জামালপুর-১ পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল এবং অবর বিদ্যালয় পরিদর্শক অনিন্দিতা সাহা সহ অন্যান্যরা।

 এই শিক্ষাবর্ষে আগত প্রত্যেক ছাত্রছাত্রীকে খাতা, পেনসিল ইত্যাদি উপহারে বরণ করা হয়। এছাড়া এই শিক্ষা বর্ষ থেকে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হওয়ায় অতিথিদের উপস্থিতিতে পঞ্চম শ্রেণি কক্ষের উদ্বোধন করা হয়। 

ছাত্রছাত্রীদের নাচ,গান কবিতায় অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। বিধায়ক, পূর্ত কর্মাধ্যক্ষ বিদ্যালয়ে একটি অতিরিক্ত শ্রেণি কক্ষ করে দেবার আশ্বাস দেন। অবর বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয়ের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। 

পরিশেষে ছাত্রছাত্রী ও অতিথিদের দুপুরের আহারে চিকেন বিরিয়ানি ও স্যালাডের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক, সেখ আব্দুর রহমান এই অনুষ্ঠানে যোগদান করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা এবং সম্মানীয় অতিথিদের সম্মান ও শুভেচ্ছা জানান।