Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আত্মা প্রকল্পে কৃষকদের এক দিনের প্রশিক্ষণ শিবির


 

আত্মা প্রকল্পে কৃষকদের এক দিনের প্রশিক্ষণ শিবির




Atanu Hazra 
Sangbad Prabhati, 6 December 2024

অতনু হাজরা, জামালপুর : বিশ্ব মৃত্তিকা দিবসে বৃহস্পতিবার জামালপুর ব্লক কৃষি অধিকরনের পক্ষ থেকে আত্মা প্রকল্পে জামালপুর ১ অঞ্চলের কৃষকদের নিয়ে এক দিনের মৃত্তিকা বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। জামালপুর ১ গ্রাম পঞ্চায়েত কনফারেন্স হলে আয়োজিত এই শিবিরে মাটির গুণাগুণ কিভাবে রক্ষা করা যাবে সেই বিষয়ে চাষীদের বোঝানো হয়। 

মূলত এই ধান উঠে যাবার পর আলু চাষের আগে মাঠে ধানের ন্যাড়া পোড়ানোর ফলে মাটি দূষিত হচ্ছে, গুণাগুণ নষ্ট হচ্ছে। কী কী করলে মাটির উর্বরতা বজায় থাকবে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, কৃষি দপ্তরের পক্ষ থেকে বিটিএম পল্লব দাস সহ অন্যান্যরা। পূর্বে কৃষকদের জমির যে মাটি পরীক্ষা হয়েছিল তার সার্টিফিকেট এদিন চাষীদের হাতে তুলে দেওয়া হয়। শিবিরে চাষীদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও ছিল।