Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্ত দিলেন পুলিশ সুপার


 

রক্ত দিলেন পুলিশ সুপার 



Sangbad Prabhati, 20 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার প্রোজেক্ট উৎসর্গ এর আওতায় আয়োজন করা হয় একটি রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত হয়ে রক্ত দিলেন স্বয়ং পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আইপিএস সায়ক দাস। 

উপস্থিত অন্যান্য পুলিশ আধিকারিক সহ জেলার বিভিন্ন পদে কর্মরত পুলিশ কর্মীরা খুবই উৎসাহিত। তাঁদের অনেকেই রক্তদান করেন। 

 এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সহ অন্যান্যরা। আজকের এই রক্তদান শিবির থেকে মোট ১০০ ইউনিট রক্ত দান করা হয়। রক্তদাতাদের হাতে পুলিশ সুপার সায়ক দাস শংসাপত্র তুলে দেন।