Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলার বাড়ি নিয়ে জামালপুরে ১৩ টি অঞ্চলে গ্রামসভা


 

বাংলার বাড়ি নিয়ে জামালপুরে ১৩ টি অঞ্চলে গ্রামসভা 




Atanu Hazra 
Sangbad Prabhati, 5 December 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ১৩ টি অঞ্চলে বাংলার বাড়ি নিয়ে গ্রামসভা নির্বিঘ্নেই সম্পন্ন হলো। মূলত ব্লক অফিস থেকে যে ঘরের সার্ভে করে তালিকা করা হয়েছে সেবিষয় নিয়েই আলোচনা হয়। 

যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেই গ্রামের সেই তালিকা তাঁরা অনুমোদন দেবেন আর কোনো সমস্যা থাকলে তাঁরা বিষয়টি বিডিও'র নজরে আনবেন। বিডিও পার্থ সারথী দে জানান, তাঁর ব্লকের ১৩ টি অঞ্চলেই আজ গ্রাম সভা করা হয়েছে বাংলার বাড়ি নিয়ে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা তাঁকে জানাবার কথা তিনি বলেছেন। 

বিজেপির ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন যেভাবে সার্ভে হয়েছে তাঁদের যেকয়েকটি আপত্তি ছিল তার সমাধান বিডিও করেছেন এই মুহূর্তে বাড়ি নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। 

পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান বলেন, ১৩ টি অঞ্চলেই গ্রাম সভা হয়েছে। কিছু কিছু সমস্যা আছে সেগুলো রেজ্যুলেশন করে ব্লকে পাঠানো হবে।