Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত আরও ১


 

পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত আরও ১



Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 26 December 2024

সৈয়দ আবু জাফর, শ্রীরামপুর : কালনা কাটোয়া সংযোগকারী এসটিকেকে রোডের তুলসী ডাঙ্গার কাছে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁশদহ বিলের পাড়ে চলা খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব দেখে একটি বাইকে চড়ে দুজন ফিরছিলেন, এমন সময় অপরদিক থেকে আসা আরেকটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন চারজন। কালনা মহকুমা হাসপাতালে রাত সাড়ে নটা নাগাদ তাদের নিয়ে এলে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতদের পরিচয় এখনো পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি। আহত ওই ব্যক্তির নাম বিক্রম বিশ্বাস। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য দীপাবলীর রাতে নাদনঘাট থানা এলাকায় চারজন এবং রাস উৎসবের রাতেও দুজন বাইক আরোহীর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। ফের পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু।