Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলার বাড়ি : উপভোক্তাদের নিয়ে ৫ গ্রাম পঞ্চায়েতে সচেতনতা শিবির


 

বাংলার বাড়ি : উপভোক্তাদের নিয়ে ৫ গ্রাম পঞ্চায়েতে সচেতনতা শিবির




Atanu Hazra 
Sangbad Prabhati, 28 December 2024

অতনু হাজরা, জামালপুর : বাংলার বাড়ি উপভোক্তাদের নিয়ে দ্বিতীয় দিনের সচেতনতা শিবির হলো পারাতল ১ ও ২ গ্রাম পঞ্চায়েত, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েত, জারোগ্রাম ও চকদিঘী গ্রাম পঞ্চায়েতে। 

ব্লক থেকে এই কর্মসূচিতে অংশ নেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী সহ পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান ও অন্যান্যরা। উপস্থিত উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে কী কী করতে হবে সে সম্পর্কে বুঝিয়ে বলে দেন। 

প্রত্যেককেই ঘর করতে হবে, না হলে ঘরের টাকা ফেরত দিতে হবে সরকারকে। প্রত্যেক উপভোক্তার হাতে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়।

p