Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেআইনি জলের লাইন সরেজমিনে দেখে সাবধান করলেন বিডিও

 


বেআইনি জলের লাইন সরেজমিনে দেখে সাবধান করলেন বিডিও




Atanu Hazra 
Sangbad Prabhati, 2 December 2024

অতনু হাজরা, জামালপুর : জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে খবর পেয়েছিলেন বিডিও যে তাঁর ব্লকে প্রায় ৫০৪ টির মত বেআইনি জলের লাইন রয়েছে। সেই খবরের ভিত্তিতে জামালপুরের বিডিও পার্থ সারথী দে পাড়াতল ১ পঞ্চায়েতের হিরণ্যগ্রাম গ্রামে জামালপুর থানার পুলিশকে নিয়ে সরেজমিনে দেখতে যান। সঙ্গে ছিলেন ও সি কৃপাসিন্ধু ঘোষ। সোমবার প্রায় ৩০ টি বাড়ি তিনি ঘুরে দেখেন। 

পার্থবাবু আমাদের জানান অনেক বাড়িতে পি এইচ ই'র জল মোটরের সাহায্যে ট্যাঙ্কে জমা করছেন। কেউবা গরুর গোয়ালে জলের লাইন করেছেন, বাগানের গাছে জল দেবার কাজে এই জল ব্যবহার করছেন। তিনি সকলকেই আগে সচেতন করেন পিএইচই এর জল পান করার জন্য। অন্য কাজে নষ্ট করার জন্য নয়। তিনি সকলকে বলে আসেন আজকের মধ্যে এই অবৈধ লাইন নিজেরা কেটে না দিলে কালই তিনি কেটে দেবেন। এছাড়াও তিনি জানান পুরো ব্লক জুড়ে এখন কদিন এই অভিযান চালাবেন তিনি।