Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাকা চেকিংয়ে উদ্ধার চুরির বাইক, গ্রেপ্তার পাঞ্জাব এর কুখ্যাত অপরাধী


 

নাকা চেকিংয়ে উদ্ধার চুরির বাইক, গ্রেপ্তার পাঞ্জাব এর কুখ্যাত অপরাধী




Sangbad Prabhati, 17 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বড়শুলে বিশেষ নাকা চেকিং এর সময় একজন সন্দেহজনক বাইক আরোহীকে শক্তিগড় থানার পুলিশ আটক করে। প্রাথমিকভাবে কোন বৈধ নথি দেখাতে ব্যর্থ হলে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই ব্যক্তির বাড়ি সুদূর পাঞ্জাবে। ১৬ ডিসেম্বর বর্ধমান স্টেশনের কাছে থেকে বাইকটি চুরি করে। ঘটনাটির ওপর অতিসত্বর শক্তিগড় থানাতে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই ব্যক্তি এলাকার একজন কুখ্যাত অপরাধী। চুরির বাইকটির মালিককে সনাক্ত করে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।