Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান


 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান




Atanu Hazra 
Sangbad Prabhati, 13 December 2024

অতনু হাজরা, নবগ্রাম : পূর্ব বর্ধমান জেলার জামালপুর পূর্ব চক্র সম্পদ কেন্দ্রের আয়োজনে চক্র স্তরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। জেলা সর্ব শিক্ষা মিশনের সৌজন্যে বসে আঁকো এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো চক্র কেন্দ্রের অফিস সংলগ্ন নবগ্রাম ফুটবল মাঠে। 


উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক রাজেন্দ্র প্রসাদ মাজি, স্পেশাল এডুকেটর বিপ্লব কোলে, শিক্ষক সৌমেন ভট্টাচার্য, দিব্যেন্দু সেনশর্মা, কৌশিক চট্টোপাধ্যায়, পীযূষ কান্তি রায় সহ অন্যান্যরা। চক্র অফিসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন শিক্ষা উপকরণের সঙ্গে পরিচিতি ঘটানো হয়। 

পরবর্তীতে তাদের একটি ক্রীড়া প্রতিযোগিতা করা হয়। অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরস্কৃত করা হয়। রাজেন্দ্রপ্রসাদ বাবু বলেন সরকারি নিয়ম মেনে আজকের এই অনুষ্ঠান করা হয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সমাজের মূল স্রোতেরই অংশ, তারা যেন নিজেদের বিচ্ছিন্ন না ভাবে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।