Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্ঘটনায় মৃত্যুর জেরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ


 

দুর্ঘটনায় মৃত্যুর জেরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ 




Sangbad Prabhati, 1 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জেরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। শক্তিগড় থানার অন্তর্গত আমড়া এলাকার ঘটনা। ক্ষুব্ধ গ্রামবাসী গ্রাম আজ দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখে। ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়। 

ঘটনার বিবরণে প্রকাশ শনিবার শক্তিগড় থানার আমড়া এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে বাইক আরোহী এক যুবককে ডাম্পার ধাক্কা দিলে গুরুতর জখম হয়। হাসপাতালে ভর্তি করলে আজ ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম দীনেশ দাস। বয়স আনুমানিক ৩০ বছর। এরপর রবিবার দুপুরে মৃতদেহ গ্রামে আসতেই এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত গ্রামবাসী আমড়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে। 

খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশের পাশাপাশি বর্ধমান থেকে ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।