Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

CT Scan কালনা মহকুমা হাসপাতালে আধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবা চালু


 

CT Scan 


কালনা মহকুমা হাসপাতালে আধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবা চালু 





Sangbad Prabhati, 18 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অবশেষে কালনা মহকুমা হাসপাতালে চালু হলো আধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবা। সোমবার ফিতে কেটে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্টজনেরা।

জানা যায়, রাজ্য সরকারের সাথে একটি বেসরকারি সংস্থার PPP মডেলে চুক্তিবদ্ধ হয়ে এই পরিষেবা চালু হলো। সিটি স্ক্যান হওয়ার কয়েকঘন্টার মধ্যেই তার প্লেটের ডকুমেন্টস ফাইল রোগীর মোবাইল ফোনে চলে যাবে। এই ধরনের পরিষেবা পূর্ব বর্ধমান জেলায় প্রথম। জেলার স্বাস্থ্য কর্তারা এমনটাই জানিয়েছেন। একই সাথে অনেকেরই সিটি স্ক্যান এ ভীতি রয়েছে, ভীতি কাটাতে আধুনিক এলইডি স্কিন রয়েছে সিটি স্ক্যান রুমের মধ্যে। কালনা মহকুমা হাসপাতালের সমস্ত রোগীরা সম্পন্ন বিনামূল্যে এই পরিষেবা পাবেন। বাইরের সমস্ত রোগীরা স্বাস্থ্য সাথী কার্ডের রেট অনুযায়ী পরিষেবা পাবেন। 

দীর্ঘ দিন ধরে কালনা মহকুমা এলাকার মানুষের দাবী ছিল মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু করতে। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী সহ এলাকার মানুষজন খুশি।