Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৮৫ বছরে জৌগ্রামের মুখার্জী বাড়ির জগদ্ধাত্রী পুজো


 

৮৫ বছরে জৌগ্রামের মুখার্জী বাড়ির জগদ্ধাত্রী পুজো 




Atanu Hazra 
Sangbad Prabhati, 11 November 2024

অতনু হাজরা, জৌগ্রাম : ৮৫ বছরে পদার্পণ করলো জৌগ্রামে মুখার্জী বাড়ির জগদ্ধাত্রী পুজো। এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী পুজো। রবিবার নবমীর দিন একদিনেই পুজো সম্পন্ন হয়। সোমবার হয় দশমী পুজো। পরিবারের সদস্য লক্ষ্মীরতন মুখার্জী ও তাঁর স্ত্রী বৈশাখী মুখার্জী জানান।

তাঁদের এই পুজো গোটা পরিবারকে এক সুতোয় বেঁধে রেখেছে। তাঁর দাদু এক সাধুবাবার কথা অনুসারে এই পুজো শুরু করেন যা দেখতে দেখতে আজ ৮৫ বছরে পড়েছে। পুজোয় বাইরের কোনও মিষ্টান্ন মাকে দেওয়া হয় না। সমস্ত মিষ্টান্ন বাড়ির মহিলারাই তৈরী করেন। মুখার্জী বাড়ির এই পুজো দেখতে ভিড় জমান গ্রামের মানুষজন।