Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডায়রিয়ায় আক্রান্ত গ্রামের কয়েকটি পরিবার, এলাকায় মেডিকেল টিম ও প্রশাসনিক কর্তারা


 

ডায়রিয়ায় আক্রান্ত গ্রামের কয়েকটি পরিবার, এলাকায় মেডিকেল টিম ও প্রশাসনিক কর্তারা 



Atanu Hazra 
Sangbad Prabhati, 11 November 2024

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের আঝাপুর অঞ্চলের দীঘির পাড়ে কয়েকটি পরিবার ডায়রিয়ায় আক্রান্ত। তারমধ্যে তিনজনকে মেমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়েই সেখানে পোঁছে যায় ব্লক প্রশাসন ও জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের টিম। সোমবার ওই গ্রামে যান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার সেকেন্ড অফিসার নিমাই ঘোষ সহ অন্যান্যরা। প্রাথমিক পর্যায়ে সেখানে একটি পুকুরকে চিহ্নিত করা হয়েছে এর উৎস হিসাবে। সেই পুকুরটিকে প্রশাসনের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। গ্রামে মেডিকেল টিম রয়েছে। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, ঘটনার কথা শুনেই তিনি এলাকায় এসেছেন। বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজ খবর নিচ্ছেন। এখন আপাতত সব ঠিক আছে। তবে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে বলেছেন পরিস্থিতির দিকে নজর রাখতে।

 বিডিও পার্থ সারথী দে বলেন, খবর পাবার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি নিজে এলাকায় ঘুরে দেখছেন। মেডিকেল ক্যাম্প রয়েছে। ডাক্তারবাবুরা দেখছেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস জানান, পরিস্থিতির উপর নজর রাখছেন এখনই ভয় পাবার কিছু নেই। ডাক্তার বাবুরা দেখছেন। বাড়ি বাড়ি ওআরএস দেওয়া হচ্ছে। আশা দিদিরা এলাকায় আছেন। কাউকে আতঙ্কিত হতে বারণ করেন তিনি।