Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাড়াতল যুব গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন


 

পাড়াতল যুব গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন




Atanu Hazra 
Sangbad Prabhati, 8 November 2024

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের পাড়াতল যুব গোষ্ঠীর জগদ্ধাত্রী পূজা এবারে পঞ্চম বর্ষে পদার্পণ করলো। আজ একটু অন্যরকম ভাবে তারা জগদ্ধাত্রী পূজার উদ্বোধনের অনুষ্ঠান করে। পাড়াতল প্রাইমারি স্কুলের কাছে থেকে গ্রামের সকল মানুষ একসঙ্গে শোভা যাত্রা করে দেবী জগদ্ধাত্রী মাতাকে নিয়ে মন্দিরে প্রবেশ করান। 

তাঁদের সাথে অতিথি বা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ছিলেন জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ অন্যান্যরা। তাঁরাও এই শোভাযাত্রায় সকলের সঙ্গে পা মেলান। দেবী জগদ্ধাত্রী মা, সারদা মাকে নিয়ে চলে শোভা যাত্রা। সঙ্গে ঢাক ও বাচ্চা ছেলেদের খোলের সাহায্যে নাম সংকীর্তন। শোভাযাত্রার মাঝেই প্রদর্শিত হয় শিশু শিল্পী সহ গ্রামের মেয়েদের নৃত্যানুষ্ঠান। মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন কল্পনা সাঁতরা ও শিপ্রা ওঝা।

 মেহেমুদ খাঁন-কে এই পূজা উদ্বোধন করতে ডাকার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, দুর্গা পূজা, কালী পূজার পর জগদ্ধাত্রী পূজা। সকলের পুজোর কটা দিন খুব ভালো কাটুক এই কথা বলেন এবং মঙ্গলময়ী মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন। যুব গোষ্ঠীর পক্ষ থেকে অতনু ঘোষ জানান, এবারে তাঁদের পুজো পঞ্চম বর্ষে। সকলের সহযোগিতায় এই পুজো তাঁরা করছেন। পুজো উপলক্ষে দুদিন ধরে নানা সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সর্বসাধারণকে মায়ের ভোগ খাওয়ানো হবে।