Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিবাহ বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির


 

বিবাহ বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির 



Sangbad Prabhati, 24 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি পূর্ব বর্ধমান জেলার সম্পাদক ফজলুল হক ও সামিনা আখতার -এর ২৫ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারে ইন-হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ২৬ জন রক্তদান করেছেন। বীরভূম জেলার বোলপুর শহরে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন রয়েছে আগামী ১৭-১৯ জানুয়ারি ২০২৫, তারই প্রচারাভিযানে বর্ধমান ব্লাড সেন্টারে রক্তদান শিবির আয়োজিত হয়। আজকে রক্তদান করলেন সংগঠনের পৃষ্ঠপোষক মহঃআসরাফ উদ্দিন (বাবু)। এটা তাঁর ১১৫ তম রক্তদান। উপস্থিত ছিলেন জয়দেব দত্ত সহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ।