Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সারা দেশের সঙ্গে মেমারিতেও ছট পুজোর মহাধূমধাম

 



সারা দেশের সঙ্গে মেমারিতেও ছট পুজোর মহাধূমধাম 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 7 November 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের বিভিন্ন প্রান্তে ছট পুজোর উৎসবে মেতেছেন অবাঙালি সম্প্রদায়ের হিন্দিভাষী মানুষজন। মেমারি শহরের ১ নম্বর ওয়ার্ডের হাটপুকুর, ১০ নম্বর ওয়ার্ডের কদমপুকুর ও ১৩ নম্বর ওয়ার্ডের নলপুকুরে বৃহৎ জমায়েতে পুজো দিতে লাইন পড়ে যায়।

 এর বাইরে পাঁচ নম্বর ওয়ার্ডের কলপুকুর, খাঁড়ো ডিবিসি পাড়ে, হাটপুকুর ডিভিসি পাড়ের ভাল জমায়েত হয়। মূলতঃ হিন্দিভাষী মানুষেরা সূর্য দেবতার পুজো করেন যা ছট পুজো নামে অভিহিত।

 অনেকে মনস্কামনা পূরণের বাসনায় দন্ডি কেটে পুজো দিতে আসেন।হাটপুকুরে জিটিরোড এলাকায় উৎসব উপলক্ষে উৎসবে আগত মানুষের সুরক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন মেমারি থানার ওসি দেবাশীষ নাগ, সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস সহ অন্যান্য পুলিশকর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাঃ চিরঞ্জিত ঘোষ, জেলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল সহ দলমত নির্বিশেষে নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।