Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলকাতার বিধান শিশু উদ্যানে পল্লিকবিকে নিয়ে স্মরণিকা প্রকাশের উদ্যোগ


 

কলকাতার বিধান শিশু উদ্যানে পল্লিকবিকে নিয়ে স্মরণিকা প্রকাশের উদ্যোগ 




Sangbad Prabhati, 30 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগামী ১৪ ডিসেম্বর বিকেলে কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে প্রকাশ হবে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক কে নিয়ে একটি স্মরণিকা। কুমুদ সাহিত্য মেলা কমিটি 'পল্লিকবি ও আদালত' শীর্ষক স্মরণিকাটি প্রকাশে উদ্যোগী হয়েছে। জানা গেছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনাল এর চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জী, রাজ্য নিরাপত্তা বিভাগের ডিআইজি সুখেন্দু হীরা, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস। এছাড়াও আইনজীবীদের মধ্যে উপস্থিত থাকবেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহরায়, বিশ্বপ্রিয় রায়, অলোক কুমার দাস, মাসুদ করীম প্রমুখ। ওইদিন স্বেচ্ছাসেবী সংগঠন 'বর্ধমান সহযোদ্ধা'র তরফে গুণিজন সংবর্ধনা প্রদান করা হবে। 

কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান - "প্রতিবছর ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে আমরা পল্লিকবির জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করে আসছি।সর্বপ্রথম আমরা পল্লিকবির মৃত্যুবার্ষিকীতে স্মরণিকা প্রকাশ করছি"। পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বংশধরদের মধ্যে জ্যোৎস্না মল্লিক, সুধেন্দ্রনাথ মল্লিক বিচার বিভাগের সাথে যেমন যুক্ত ছিলেন। ঠিক তেমনি কুমুদ সাহিত্য মেলা কমিটির সাথে যুক্তদের সিংহভাগ আইনী পেশা ও সাংবাদিকতার সাথে যুক্ত।