Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল শ্রমিক সংগঠনের বিশেষ সভায় জামালপুরে ১৩ টি অঞ্চল সভাপতিদের নাম ঘোষিত




তৃণমূল শ্রমিক সংগঠনের বিশেষ সভায় জামালপুরে ১৩ টি অঞ্চল সভাপতিদের নাম ঘোষিত 




Atanu Hazra 
Sangbad Prabhati, 28 November 2024

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক কার্যালয়ে শ্রমিক সংগঠনের একটি বিশেষ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা কমিটির সদস্য শেখ মমতাজ সহ অন্যান্যরা।

 আগামী ১ ডিসেম্বর জেলায় মিটিং করতে আসছেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেই সম্পর্কেই আলোচনা করা হয়। এরই সঙ্গে জেলা সভাপতি এদিন জামালপুর ব্লকের ১৩ টি অঞ্চলের শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করেন। 

সন্দীপ বাবু জানান, জেলায় রাজ্য সভাপতি আসছেন সেই কারণেই আজকে মিটিংয়ে আসা এরই সাথে তিনি এই ব্লকের শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতিদের নামও ঘোষণা করেন।