Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাহিত্য মজলিশে উপস্থিত দুই বাংলার কবি সাহিত্যিকরা


 

সাহিত্য মজলিশে উপস্থিত দুই বাংলার কবি সাহিত্যিকরা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 24 November 2024

অতনু হাজরা, মেমারি : পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চ আয়োজন করলো এক বিশেষ সাহিত্য সভা। যেখানে দুই বাংলার (পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা, বাংলাদেশের খড়কুটো পত্রিকার সম্পাদক, বিশিষ্ট কবি, সংগঠক আলী সোহরাব, সাতক্ষীরা দৈনিক কাফেলার সাংবাদিক, চিকিৎসক মোঃ হামিদুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক অমিয় মুখোপাধ্যায়, বিশিষ্ট গল্পকার পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শুভাশিস মল্লিক, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জিত বাগ। আজকের এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন ৩০ জন কবি এবং সাহিত্যিক। আলাপ-আলোচনা কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে ওঠে। 

বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সংস্থার সম্পাদক সন্দীপ রায় নীল সাহিত্যের মাধ্যমে জাতীয় সংহতি বজায় রাখার বার্তা দেন। কবিতা পাঠ করেন বাদল মান্ডি, সুরমান আলি মল্লিক, সত্যরঞ্জন বিশ্বাস, সুদীপ্ত মণ্ডল, তন্দ্রা বসু, আনজু মনোয়ারা আনসারী, সঙ্গীতা চৌধুরী, প্রশান্ত সরেন, জ্যোতি মল্লিক, মফিজুর রহমান মফিজ, চন্দ্রানী লাহা প্রমুখরা। রাঙ্গামাটির দেশে যা গানের স্রষ্টা বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী প্রয়াণে তাঁকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। এক মিনিট নীরবতা পালনও করা হয়। পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক সন্দীপ রায়ের (নীল) উদ্যোগেই আজকের এই সাহিত্য সভার আয়োজন। কবিতা, কথায় ও গানে আজকের এই সাহিত্যসভা রঙিন হয়ে উঠেছিল।