Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যের ৬ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার, পূর্ব বর্ধমানে বিজয় উল্লাস


 

রাজ্যের ৬ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার, পূর্ব বর্ধমানে বিজয় উল্লাস 


Sangbad Prabhati, 23 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের ৬ বিধানসভার উপনির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়াতে উপনির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। আর এই জয়ের উচ্ছ্বাস পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতেও দেখা যায়। 

পূর্বস্থলী ১ ব্লকের হেমাতপুর মোড়ে উপনির্বাচনের বিজয় উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্যরা। মন্ত্রী স্বপন দেবনাথ তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে জয়ধ্বনি দিয়ে বলেন, আবার প্রমাণিত হলো বাংলার মানুষ আছেন মমতা ব্যানার্জীর সরকারের পাশে। 

এদিন বর্ধমান ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি তা গুপ্ত'র নেতৃত্বে বিজয় মিছিল বের হয়। বাজনা সহকারে সবুজ আবীর মেখে আনন্দ উল্লাসে বিজয় মিছিলে হাঁটেন এলাকার কর্মী সমর্থক থেকে নেতৃত্ব সকলেই।

উল্লেখ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভার নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল। আজ ভোট গণনা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে প্রথম স্তরে ছিল রাজ্য বাহিনী। দ্বিতীয় স্তরে ছিল শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি স্ট্রং রুমে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে ভোট গণনা চলে।