Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জোতশ্রীরামে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ


 

জোতশ্রীরামে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ




Atanu Hazra 
Sangbad Prabhati, 18 November 2024

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে জোতশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ করা হলো। ২০০৮ সালে ১৭ নভেম্বর জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামে উত্তম ভুল সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে নিহত হয়েছিলেন। সেই সময় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল জামালপুরে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন জামালপুরে। তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। কিন্তু দল এখনো ভোলেনি শহীদদের। প্রতিবছর শহীদ স্মরণ করা হয়। রবিবার জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালীতে উত্তম ভুলের শহীদ স্মরণে সভা করা হয়।

 উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন কুমার দে, প্রধান আরিফা মন্ডল সহ অন্যান্যরা। ছিলেন উত্তম ভুলের স্ত্রী ও দুই পুত্র। উত্তম ভুলকে স্মরণ করে মেহেমুদ খান জানান, উত্তম ভুলের মত যাঁরা জামালপুরে দলের জন্য শহীদ হয়েছেন তাঁদের ভোলার নয়। তাঁদের এই আত্মত্যাগের জন্যই আজ দল ক্ষমতায় এসেছে। উত্তম ভুল দলের জন্য শহীদ হয়েছেন তাঁকে কোনোদিন ভোলা যাবে না। তাঁদের স্বপ্ন পূরণ করা এখন তাঁদের কাজ। এদিনের এই স্মরণ সভায় প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন।