Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

টাকা চুরি কেসে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ লক্ষ


 

টাকা চুরি কেসে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ লক্ষ 




Sangbad Prabhati, 15 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নগদ টাকা চুরি কেসে মঙ্গলকোট থানার পুলিশ তারাপীঠ থেকে দু'জনকে গ্রেপ্তার সহ চার লক্ষ টাকা উদ্ধার করেছে। ধৃতদের নাম বিকাশ দাস ও মনোজ দাস। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর আউশগ্রাম থানা এলাকার এক বাসিন্দা মঙ্গলকোট থানায় টাকা চুরি সংক্রান্ত একটি অভিযোগ জানান। তিনি অভিযোগ করেন, গুসকরার ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ টাকা তুলে সেখান থেকে ৩৫ হাজার টাকা খরচ করে বাকি ৫ লক্ষ ৬৫ হাজার টাকা বাইকের টুলবক্সে রেখে দেন। পরবর্তীতে মঙ্গলকোটের অধীনে রঘুনাথপুর এলাকা থেকে বাইকের টুলবক্স রাখা ৫ লাখ ৬৫ হাজার চুরি হয়ে যায়। মঙ্গলকোট থানার পুলিশ অতিসত্তর তদন্তে নেমে পড়ে। ঘটনার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, পুলিশ সোর্স ব্যবহার করে দ্রুত এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের সনাক্ত করা হয়। এরপর মঙ্গলকোট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে তারাপীঠ থেকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। জানা যায়, ধৃত দের বাড়ি হুগলী জেলার পান্ডুয়া থানা এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের খোঁজে পুলিশী তল্লাশি জারি রয়েছে।