Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৩০০ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো থেকেই ধাত্রীগ্রাম নামের উৎপত্তি


 

৩০০ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো থেকেই ধাত্রীগ্রাম নামের উৎপত্তি 



Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 11 November 2024

সৈয়দ আবু জাফর, ধাত্রীগ্রাম : পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রামে ৩০০ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় মাতলেন হাজার হাজার মানুষ। রবিবার নবমীর পুজো দিতে ভোর থেকে ভক্তদের লম্বা লাইন দেখা যায়। মানত পূরণে দণ্ডি কাটা, ছাগ বলি ও ধুনো পোড়ানো চলে। পুজো শেষে ভোগ বিতরণ করা হয়। 

কথিত আছে, এই জগদ্ধাত্রীর নাম থেকেই এলাকার নাম হয় ধাত্রীগ্রাম। একসময় চন্দ্রকান্ত ভট্টাচার্যের বাড়ির পুজো ছিল এই ধাত্রীগ্রামের জগদ্ধাত্রী পুজো। পরবর্তী সময়ে তা বারোয়ারির রূপ নেয়। ধাত্রীগ্রামের জগদ্ধাত্রী পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 

আলোক মালায় গোটা গ্রাম সাজিয়ে তোলা হয়েছে। বসেছে হরেক পসরার মেলা। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তিনদিন ধরে চলবে যাত্রাপালা। আজ দশমী। রবিবার নবমীর দিনেই সপ্তমী অষ্টমী নবমীর তিনটি দিনের এক সঙ্গে পূজো হয় মন্ডপে। এখানে মা জগদ্ধাত্রী ভীষণ জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ পুজো দিতে এসেছিলেন।