Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শীতলপুরে জগদ্ধাত্রী পুজো


 

শীতলপুরে জগদ্ধাত্রী পুজো 




Atanu Hazra 
Sangbad Prabhati, 10 November 2024

অতনু হাজরা, জামালপুর : শীতলপুর মহিন্দরে শীতলপুর জগদ্ধাত্রী ক্লাবের পরিচালনায় জগদ্ধাত্রী পূজা চলছে। শনিবার উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। 

তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও পাড়াতল ১ পঞ্চায়েতের উপ প্রধান উত্তম হাজারী। এদিন উদ্বোধনী মঞ্চ থেকে এলাকার দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। প্রসঙ্গত শুক্রবারও তিনি একটি পূজা মণ্ডপ উদ্বোধন করেছিলেন। একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ হলেও তাঁকে যে পুজো উদ্বোধন করতে ডাকা হচ্ছে এর জন্য তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এটাই তো সম্প্রীতি। ধর্ম যার যার উৎসব সবার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় পুজো উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।