Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কালীপুজো উদ্বোধনে জামালপুরে দেখা গেল সম্প্রীতির নজির


 

কালীপুজো উদ্বোধনে জামালপুরে দেখা গেল সম্প্রীতির নজির 


Atanu Hazra 
Sangbad Prabhati, 1 November 2024

অতনু হাজরা, জামালপুর : কালীপুজো উদ্বোধনে জামালপুরে সম্প্রীতির নজির দেখা গেল। জামালপুরে বৃহস্পতিবার দুটি কালী পূজা উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। 

এদিন তাঁরা নবগ্রাম কালীমাতা ক্লাবের ২০ হাত কালীর প্রথম উদ্বোধন করেন তাঁদের সাথে ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং, আঝাপুর পঞ্চায়েতের উপ প্রধান অশোক ঘোষ, ওই ক্লাবের সভাপতি সুনীল দাস ও সম্পাদক সুদীপ বিশ্বাস। বেত্রাগড় শীতলা মাতা ক্লাবের কালী পূজা উদ্বোধন করেন মেহেমুদ খান। 

উদ্বোধনে তাঁদের সাথে ছিলেন বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। এছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন ক্লাবের সভাপতি কুমারেশ ঘোষ, সহ সভাপতি সঞ্জয় নাথ, অচিন্ত পাত্র, শুভঙ্কর দেবনাথ। 

মেহেমুদ খান বলেন, জামালপুর বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। তিনি নিজে একজন মুসলিম হলেও তাঁকে দুর্গা পূজা, কালী পূজা উদ্বোধন করতে ডাকা হয়। এর জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি সকলকে কালী পূজা ও দীপাবলীর শুভেচ্ছা জানান।