Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Initiative for Children শিশুদের জন্য পৌরসভার উদ্যোগ


 

Initiative for Children 


শিশুদের জন্য পৌরসভার উদ্যোগ




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 22 October 2024

সৈয়দ আবু জাফর, কালনা : ঘরে বন্দি শিশুদের মাঠ মুখি করতে উদ্যোগী পৌরসভা। কালনা পৌরসভা এলাকায় বন্ধ হয়ে থাকা দুটি পার্কের সংস্কারের কাজে হাত লাগালো পৌরসভা। মঙ্গলবার নতুন করে সংস্কার হওয়ার কাজ খতিয়ে দেখতে সেখানে হাজির হলেন কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পোড়েল। তিনি এদিন বলেন, কালনার ঘটকপাড়া ও লায়ন্স ক্লাবের সামনে দুটি পার্ককে পুনরায় সংস্কার করে নতুনভাবে সাজানোর জন্য প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, আর সেই অর্থেই শুরু হয়েছে কাজ। ইংরেজি নতুন বছরে শিশুদের জন্য খুলে দেওয়া হবে পার্ক।

 উল্লেখ্য লকডাউনের সময় কালনা লায়ন্স ক্লাবের সামনে থাকা পুরবিতান পার্কটি অগ্নিসংযোগ হয়ে পুরো ভস্মিভূত হয়ে গেছিল। এরপর সেই পার্কটিতেও নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেছে পৌরসভা।