Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গা পুজোর উদ্বোধনে সম্প্রীতির বার্তা


 

দুর্গা পুজোর উদ্বোধনে সম্প্রীতির বার্তা 




Atanu Hazra 
Sangbad Prabhati, 9 October 2024

অতনু হাজরা, জামালপুর : গত দুদিনে বহু পূজা মণ্ডপ উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি। তাঁদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথি দে, সহ সভাপতি ভূতনাথ মালিক। এছাড়াও বিভিন্ন অঞ্চলের প্রধান, উপ প্রধান ও অঞ্চল সভাপতিরা। আজ মহাষষ্ঠীতে মোট ১৪ টি পুজো মণ্ডপ উদ্বোধন করেন তাঁরা। 

তার মধ্যে ছিল ইটলা পোড়েল পাড়া, টাঙ্গবেড়িয়া সর্বজনীন, বাদপুর নেতাজী সংঘ, শ্রীমানপুর বারোয়ারী, ভেরি নন্দনপুর সর্বজনীন, রামনাথপুর বিশ্বাস পাড়া, আটপাড়া সর্বজনীন, কালনা বাসন্তিতলা সর্বজনীন, হিরন্যগ্রাম মাঝের পাড়া বারোয়ারি, কৃষ্ণরামপুর সর্বজনীন, শ্রীকৃষ্ণপুর উত্তর পাড়া বারোয়ারী সহ অন্যান্য পুজো মণ্ডপ। তাঁদের সঙ্গে ছিলেন মৃদুল কান্তি মন্ডল, শাজাহান মন্ডল সহ অন্যান্যরা। 

মেহেমুদ খান বলেন, পঞ্চমী থেকেই পুজো মণ্ডপ উদ্বোধন করছেন তিনি আর বিধায়ক। এটি তাঁর কাছে এক বিশেষ সম্মানের তিনি নিজে মুসলিম হলেও তাঁকে দিয়ে দুর্গা পূজা উদ্বোধন করানো হচ্ছে। এ তাঁর কাছে পরম সৌভাগ্য। তিনি প্রতিটি পুজো মণ্ডপ ঘুরে দেখে দেখলেন যে সকলেই মোটামুটি সরকারি গাইড লাইন মেনেই চলছে। সরকারি অনেক প্রচার দেখা যাচ্ছে মণ্ডপ গুলিতে। সবচেয়ে ভালো লাগার যে বিষয় তা হলো অনেক পুজো কমিটিই বস্ত্র উপহার দিচ্ছে অসহায় মানুষদের। এর সব কৃতিত্ব পাওনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ায় পুজোগুলো অনেক ভালো ভাবে করা যাচ্ছে। 

বিধায়ক প্রথমেই পুজো কমিটিগুলোকে ধন্যবাদ জানান তাঁকে পুজো উদ্বোধনে ডাকার জন্য। সরকারি অনুদান পেয়ে পুজো কমিটি গুলো অনেক গঠনমূলক কাজ করছেন এতে তাঁর ভালো লাগছে। একটা সময় ছিল যখন গ্রামের বারোয়ারী গুলো পুজো করতে ধুঁকতো। কিন্তু সরকারি অনুদান পাওয়ার পর গ্রামের পুজো গুলোতে অনেক জৌলুশ বেড়ে গেছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এই সরকারি অনুদান দেওয়ার জন্য।

       এছাড়াও আজ পারাতল ২ অঞ্চলে পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থ কমিশন থেকে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে একটি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান মাবিয়া বেগম ও পঞ্চায়েত সমিতির সদস্য রেখা লোহার ও আনোয়ার আলী সরকার।