Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন পূর্ব বর্ধমানের দুই স্বাস্থ্যকর্তা



 

মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন পূর্ব বর্ধমানের দুই স্বাস্থ্যকর্তা




 Sk Samsuddin 
Sangbad Prabhati, 3 October 2024

সেখ সামসুদ্দিন, বর্ধমান : এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন পূর্ব বর্ধমানের দুই স্বাস্থ্যকর্তা। জেলার সিএমওএইচ ডাঃ জয়রাম হেমব্রম এবং ডেপুটি সিএমওএইচ ডাঃ সুনেত্রা মজুমদার পাঁচ জন টিবি রোগীকে ছয় মাসের পুষ্টিকর খাদ্য দিতে দত্তক নিলেন। ডাঃ জয়রাম হেমব্রম ২ জন এবং ডাঃ সুনেত্রা মজুমদার ৩ জন টিবি রোগীকে দত্তক নেন। 

টিবি মুক্ত বাংলা গড়ে তোলার জন্য টিবি পেশেন্ট এর নিউট্রিশন সাপোর্ট এর দায়িত্ব গ্রহণ করলেন ৬ মাসের জন্য। ৩ অক্টোবর পূর্ব বর্ধমান জেলা টিবি কন্ট্রোল মেডিকেল অফিসার ডাঃ কল্লোল কোনার এর নেতৃত্বে সিএমওএইচ অফিসে প্রোগ্রামটা হয়।