Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মহিলার পাশে দাঁড়ালেন বিডিও


 

অসহায় মহিলার পাশে দাঁড়ালেন বিডিও




Atanu Hazra 
Sangbad Prabhati, 8 October 2024

অতনু হাজরা, জামালপুর: জামালপুর ব্লকে বন্যায় যেমন নদী তীরবর্তী গ্রাম গুলি ক্ষতি হয়েছে। তেমনি বন্যার আগে ও পরে কয়েকদিনের দুর্যোগে অনেক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরকমই একজন পাঁচড়া অঞ্চলের চৌবেরিয়া তালপুকুরের পাতারানী বিশ্বাস। তাঁর ঘরের অবস্থা খুবই খারাপ খবর পেয়েই তাঁর বাড়িতে পৌঁছে যান জামালপুরের বিডিও পার্থ সারথী দে। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস। 

বিডিও পার্থবাবু পাতারাণী দেবীর হাতে একটি ত্রিপল ও চাল, মুড়ি, বিস্কুট সহ শুকনো খাবার তুলে দেন। তিনি বলেন রাজ্য সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছেন। মুখ্যমন্ত্রী এই অসহায় মানুষগুলোর পাশে সব সময় দাঁড়ান এবং দাঁড়াতে বলেন। তিনি সরকারি আধিকারিক হিসাবে সেইটুকুই করেছেন। এছাড়াও পাঁচড়া উত্তর পাড়ার রেখা পালকেও শুকনো খাবার দেওয়া হয়। বিডিও'র এই উদ্যোগের প্রশংসা করেন জামালপুরবাসী।