Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদ উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী ও দুস্থদের নতুন পোষাক উপহার


 

শারদ উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী ও দুস্থদের নতুন পোষাক উপহার 




Atanu Hazra 
Sangbad Prabhati, 6 October 2024

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : দুর্গা পুজো উপলক্ষে জামালপুর ব্লকের জারোগ্রাম অঞ্চলের তিলকুড়ি গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক জাগরণ ঐক্য আজ প্রায় শতাধিক দুঃস্থ মানুষকে নতুন বস্ত্র উপহার দেয়। এছাড়াও সংস্থার সান্ধ্যকালীন পাঠশালায় পাঠরত ৪৫ জন ছাত্র ছাত্রী সহ এলাকার আরও কিছু দুঃস্থ শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ, সভাপতি তাপস কুমার দাস, সহ সম্পাদক পীযূষ দাস সহ সংস্থার সদস্যরা। সম্পাদক ও সভাপতি বলেন এই পুজোর সময় কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তাঁরা খুব খুশী।

অন্যদিকে আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে বর্ধমানের নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠাশালা"-র উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্রবিতরণ, পাঠশালার বার্ষিক পত্রিকা "স্রোতস্বিনী"-র শুভ উদ্বোধন এবং "পুষ্টির দিশা" কর্মসূচি পালিত হয়। 

অনুষ্ঠানে পাঠশালার ৫০ জন পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পরিধেয় পোশাক উপহার হিসেবে তুলে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে কলা, কমলালেবু, খেজুর, লাড্ডু ইত্যাদি বিতরণের মাধ্যমে "পুষ্টির দিশা" কর্মসূচি পালিত হয় ও সেইসঙ্গে পাঠশালার তৃতীয় বার্ষিক শারদীয়া পত্রিকা "স্রোতস্বিনী"-র শুভ উদ্বোধন হয়। 

পত্রিকাটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি ও সুরকার শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার পক্ষ থেকে কালিশঙ্কর বিশ্বাস, কামরুজ্জামান চৌধুরী, তপন পাল, স্বরাজ কুমার পাল, মোশারফ হোসেন, সৌরভ পাঁজা, মিন্টু পান্ডে এবং সন্দীপ পাঠক। অনুষ্ঠানে পাঠশালার শিশুরা কবিতা আবৃত্তির পাশাপাশি আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে বলে জানান "আমার পাঠশালা"-র সম্পাদক সন্দীপ পাঠক।