Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্যা পরবর্তী পরিস্থিতিতে জামালপুরের প্রতি বিশেষ নজর, দ্বিতীয়বার পরিদর্শনে নতুন জেলা শাসক


 

বন্যা পরবর্তী পরিস্থিতিতে জামালপুরের প্রতি বিশেষ নজর, দ্বিতীয়বার পরিদর্শনে নতুন জেলা শাসক 




Atanu Hazra 
Sangbad Prabhati, 6 October 2024

অতনু হাজরা, জামালপুর : দুর্গা পুজোর উদ্বোধনেও জামালপুরের বন্যা দুর্গতদের কথা উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক ও পুলিশ সুপার কে এই এলাকার প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। সেই নিরিখেই বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এক সপ্তাহে দ্বিতীয়বার জামালপুর ব্লকের দুর্গত এলাকা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ। আজ তিনি জোতশ্রীরাম অঞ্চলের কোরা ও শিয়ালী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন। 

ওই গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসাবে চাল, আলু, মুড়ি, তেল, হলুদ, নুন, লঙ্কা, বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র দেন। এরই সঙ্গে পোশাক হিসাবে শাড়ি, চুড়িদার, বাচ্চাদের জামা, প্যান্ট, ফ্রক তুলে দেন। বাচ্চাদের চকলেট, বিস্কুট ও চিঁড়েভাজার প্যাকেটও দেন। এদিন জেলা শাসক আয়েশা রানীর সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় দাস, বিধায়ক অলক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, সহ তাবারক আলী মন্ডল, তপন দে এবং অন্যান্যরা।

 জেলা শাসক জানান, তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বার এলেন জামালপুরে। প্রথম দিন তিনি জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায় এসেছিলেন আর আজ এলেন জোতশ্রীরাম অঞ্চলের কোরা ও শিয়ালি গ্রামে। তিনি সকলের সাথে দেখা করে কথা বলে সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং ত্রাণ বিতরণ করেন।