Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচারে সেরা পুরস্কার


 

'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচারে সেরা পুরস্কার 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 10 October 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলা পুলিশের নজরে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রতিযোগিতায় মেমারি থানার গন্তার চন্ডীতলা বারোয়ারী পুজো কমিটির প্রচার প্রথম স্থান অর্জন করেছে। মহা সপ্তমীতে ওই পুজো কমিটির হাতে একটি ট্রফি ও ৪৫ হাজার টাকার চেক প্রতীকি তুলে দেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ অফিসার অভিষেক মন্ডল, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ ও মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। গন্তার চন্ডীতলার সামনে রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচারে যেভাবে দুর্ঘটনার চিত্র ফুটিয়ে তুলেছে তাতে করে প্রথম স্থান অর্জন করায় নয় বাস্তবিক তারা বাহবা পাওয়ার যোগ্য। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, গোপ গন্তার ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপালী চ্যাটার্জী, মেমারি থানার সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসডিপিও, ওসি এবং বিধায়ক পথ চলতি হেলমেট বিহীন মোটরবাইক চালকদের হেলমেট প্রদান করেন ও সতর্ক করেন এবং পুজো কমিটির অনুষ্ঠান মঞ্চে দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তূলে দেন।