Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Workshop on Drama ৪ জেলার ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ধমানে শুরু হয়েছে পাঁচ দিনের আবাসিক নাট্য কর্মশালা


 

Workshop on Drama 


৪ জেলার ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ধমানে শুরু হয়েছে পাঁচ দিনের আবাসিক নাট্য কর্মশালা 





Sangbad Prabhati, 10 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পাঁচ দিন ব্যাপি শুরু হয়েছে আবাসিক নাট্য কর্মশালা। ৯ সেপ্টেম্বর বর্ধমানের কৃষি খামারে এই নাট্য কর্মশালার উদ্বোধন হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, শিক্ষা, তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি সদস্য রাকেশ ঘোষ ও রুদ্রপ্রসাদ চক্রবর্তী, প্রশিক্ষক তরুণ প্রধান ও সুদীপ্ত কুন্ডু সহ সংস্কৃতি ভাবাপন্ন মানুষজন। 

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল জানান, কর্মশালা সুষ্ঠ ভাবে করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এই কর্মশালায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলা থেকে ২০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছেন। ইন্টারভিউর মাধ্যমে এই ছাত্র ছাত্রিদের নির্বাচন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই আবাসিক নাট্য কর্মশালা চলবে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই কর্মশালা আয়োজনে খুশি ছাত্র ছাত্রী ও প্রশিক্ষকরা। কর্মশালা শেষে ছাত্র ছাত্রীদের শংসাপত্র দেওয়া দেওয়া হবে।