Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Suffering in public life due to rain তিন দিনের বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ


 

 Suffering in public life due to rain 


তিন দিনের বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ  




Sangbad Prabhati, 15 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তিন দিন ধরে এক টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব বর্ধমান জেলার বহু এলাকা। কোথাও ভেঙে পড়েছে মাটির বাড়ি, আবার কোথাও ধ্বস নেমে ভেঙেছে কংক্রিটের রাস্তা। অবিশ্রান্ত বৃষ্টির ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। মেমারিতে চাষের জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। 

বর্ধমানের বৈকুণ্ঠপুর ২ অঞ্চলের চান্দাইপুর গ্রামের পাশদিয়ে বয়ে গেছে বাঁকা নদ। যার পাড় ধরেই গ্রামের মানুষের যাতায়াত। গ্রামের মানুষের যাতায়াতের সুব্যবস্থায় বাঁকা নদের পাড় ধরে তৈরি হয়েছে কংক্রিটের ঢালাই রাস্তা। গত তিন দিনের বৃষ্টিতে ধ্বস নেমে সেই রাস্তা ভেঙে মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। যেভাবে ধ্বস নামছে, তাতে গোটা রাস্তাটাই বাঁকার গর্ভে চলে যেতে পারে বলে এলাকার মানুষের আশঙ্কা। 

অন্যদিকে বৃষ্টির জলে ভেসেছে কালনা শহরের বিভিন্ন এলাকা। যার মধ্যে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন কালনা শহরের ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া এলাকার মানুষজন। এলাকার রাস্তার পাশাপাশি রাস্তা পেরিয়ে বেশিরভাগ ঘরেই ঢুকেছে জল। এই সমস্যা শুধু এবারের নয়, বিগত কুড়ি বছরের উপর ধরে এই সমস্যার মধ্যে পড়েছেন এলাকাবাসীরা। 

 রবিবার বেলা বারোটা নাগাদ স্থানীয় মানুষজন জানান, নিকাশি ব্যবস্থা ঠিক নেই এলাকায়। ঠিক মতন ড্রেন পরিষ্কার হয় না। যার ফলেই এই সমস্যা। একটু ভারী বৃষ্টি হলেই এই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। জলের মধ্যে বিষধর সাপের উপদ্রব হয়, তার উপরে রয়েছে মশা। কার্যত জনজীবন বিপর্যস্ত। এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত জানান, ড্রেন পরিষ্কার হয় না বিষয়টি ঠিক নয়, সপ্তাহে আগে তিন দিন পরিষ্কার করা হতো, এখন বিকেলেও এই এলাকায় পরিষ্কার করা হবে। 

এলাকায় বেশ কয়েকটি পুকুর মোজে যাওয়ার কারণে এই ড্রেনের জল গুলি পুকুরে নামতে পারছে না। যার ফলেই এই সমস্যা। এ প্রসঙ্গে কালনা পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনীল বসু বলেন, প্রতিদিনই আমরা ড্রেন পরিষ্কার করছি। মানুষকেও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, অনেক মানুষ বাড়ির নোংরা ড্রেনে ফেলছেন, কারো বাড়ির নারকেল গাছ, কারো বাড়ির খেজুর গাছ কেটে সেই পাতাও ড্রেনে ফেলে দিচ্ছেন। এমনকি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করে সেগুলি ড্রেনে ফেলা হচ্ছে। আর সেই কারণেই এই সমস্যা।