Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Online Legal services অনলাইন আইনি পরিষেবা চালু হলো শহর বর্ধমানে


 

Online Legal services 


অনলাইন আইনি পরিষেবা চালু হলো শহর বর্ধমানে 




Sangbad Prabhati, 25 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অনলাইন আইনি পরিষেবা চালু করলো বর্ধমান ডেভেলপমেন্ট কনসার্ন। We Fight for Right, আমরা অধিকারের জন্য লড়াই করি, এই বার্তা দিয়ে একটি ২২ সেপ্টেম্বর ইছালাবাদে সংস্থার একটি কার্যালয়ের শুভ উদ্বোধন হলো। এই কেন্দ্র থেকে আগামী দিনে সাধারণ মানুষের জন্য আইনি সচেতনতা বৃদ্ধি, আইনি পরিষেবা দেবার কাজ চলবে। সংস্থার দুই কর্ণধার আইনজীবি দেবলীনা দাঁ নাগ এবং অভিজিৎ নাগের উদ্যোগে চালু হলো এই অনলাইন আইনি পরিষেবার কাজ। 

এ'দিন এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, আইনজীবি অরূপ দাস, সমাজসেবী পার্থ ধর প্রমুখ। এদিন এখানে একটি সেমিনারেরও আয়োজন করা হয় । বিষয় ছিলো 'ফলস এফ আই আর'। এই বিষয়ে বিশিষ্ট আইনজীবিরা সাধারণ মানুষের সামনে বক্তব্য তুলে ধরেন।